1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

জিম্বাবুয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের জহির

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের কোনো অ্যাথলেটের পদক জয়ের প্রত্যাশাই করা যায় না। পদক জয় দূরে থাক, হিটেই টিকতে পারেন না আমাদের অ্যাথলেটরা। কিন্তু জিম্বাবুয়ের নাইরোবিতে চলমান বিশ্ব যুব অ্যাথলেটিকসে ব্যতিক্রম হয়ে দাঁড়ালেন শেরপুরের ছেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট মো. জহির রায়হান।

বাংলাদেশের অ্যাথলেটিকসের ইতিহাসে প্রথম কোনো অ্যাথলেট হিসেবে সেমিফাইনালে উঠেছেন তিনি। বৃহস্পিতবার ৪০০ মিটারের হিটে ৪৮ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন জহির। অবশ্য দেশ ছাড়ার আগে সেমিফাইনালে খেলার প্রত্যাশা ব্যক্ত করে গিয়েছিলেন। এবার তিনি সেটা করে দেখালেন। এখন লক্ষ্য রাখছেন ফাইনালে ওঠার। সেমিফাইনালে যাতে ভালো করতে পারেন সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গেল মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সেমিফাইনালে উঠেছিলেন জহির। সেবার ৪৯.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন। সেটা ছিল তার ক্যারিয়ার সেরা টাইমিং। আজ তিনি আরো দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ৪৮ সেকেন্ড সময় নিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। নিজের আগের সেরা টাইমিংকে পেছনে ফেলে করেছেন নতুন ক্যারিয়ার সেরা টাইমিং।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!