1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

জার্মানিতে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৭

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

জার্মানিতে যাত্রীবাহী একটি বাসকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দক্ষিণ জার্মানির বাভারিয়ার অঞ্চলের মুঞ্চবার্গ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জার্মানির নুরেমবার্গের উদ্দেশে যাত্রা করেছিল।

এ বিষয়ে যুক্তরাজ্যের স্কাই নিউজ জানায়, বাসটিতে যখন যাত্রীরা উঠছিলেন তখন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে আঘাত করে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে ন্যুরেমবার্গের দিকে যাওয়ার রাস্তা সাময়িক বন্ধ হয়ে যায়।

জার্মান পুলিশের এক মুখপাত্র দেশটির স্থানীয় এনটিভিকে বলেন, এ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এদের সবাই মারা গেছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী হেলিকপ্টার রওয়ানা দিয়েছে। এতে চিকিৎসকদের একটি দল রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৪৬ জন যাত্রী ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!