1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

জামিন পেলেন আরাফাত সানি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি।

সোমবার বেলা ১১টার পরে তিনি ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করলে আদালত আরাফাত সানির জামিন মঞ্জুর করেন।

আরাফাত সানির আইনজীবী মুরাদুজ্জামান বলেন, যৌতুকবিরোধী আইনে করা মামলায় আরাফাত সানি আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আরাফাতের জামিন আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

গতকাল রবিবার আরাফাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। যৌতুক নিরোধ আইনে তার স্ত্রী বলে পরিচয় দেওয়া এক তরুণী গত ২০ জানুয়ারি এ মামলা করেন।

এ ছাড়া গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন ওই তরুণী। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন।

সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সানি ও তার মায়ের বিরুদ্ধে মামলা হয়। পরে সব কটি মামলাতেই তিনি জামিন পান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!