1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চ মাতাবেন যারা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চ মাতাবেন যারা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ জুলাই বিকেলে। এদিন রাষ্ট্রীয়ভাবে ২০১৫ সালের সেরা চলচ্চিত্র ও সেরা শিল্পী-কলাকুশলীরা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন।

পুরস্কার প্রদানের পাশাপাশি এখানে থাকছে চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের এ অনুষ্ঠানে পারফর্ম করবেন  রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। এছাড়া ভিন্ন রকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পী চৌধুরী।

প্রথমে চিত্রনায়িকা পপির ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘ভালো লাগে রাত’ শিরোনামের গানের পর রিয়াজের সঙ্গে ‘কি যাদু করিলা’ গানটিতে পারফর্ম করতে দেখা যাবে।

এরপর অপু বিশ্বাস ও ফেরদৌস পারফর্ম করবেন শাবানা-আলমগীরের ‘পিতামাতা সন্তান’ ছবির ‘তুমি আরো কাছে আসিয়া’ শিরোনামের গানটিতে। এছাড়া বাকি শিল্পীরা জনপ্রিয় সব গানে নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল ও সোহাগ। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে থাকছেন স্বনামধন্য চিত্রনায়ক ফারুক।

অপু বিশ্বাস বলেন, ‘তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস ভাই। আশা করি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

এবারের অনুষ্ঠানটি সমন্বয় করছেন মিশা সওদাগর, পরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। এবারের পরিবেশনা কেমন হবে জানতে চাইলে এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, বেশ জাঁকজমকপূণ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ অনুষ্ঠান সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও অতিথি হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন তথ্য সচিব মরতুজা আহমদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দুই জনপ্রিয় মুখ পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!