1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

চীন নিয়ে চাপের মুখে বিরোধীদের সমর্থন চায় মোদী সরকার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

চীন নিয়ে প্রবল চাপের মুখে শনিবার সর্বদলীয় বৈঠক ডাকল নরেন্দ্র মোদী সরকার। যে মোদী ছাপান্ন ইঞ্চি ছাতি দেখিয়ে বিদেশনীতিতে ‘একলা চলার’ পথে হাঁটছিলেন, তার কেন চীন-সমস্যা নিয়ে হঠাৎ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সরকার যখন বিরোধী দলগুলোকে পাশে চাইছে, তখন চীন নিয়ে তাদের নিজের ঘরেই সংঘাতের পরিস্থিতি। সীমান্তে সংঘাতের মধ্যেও কী কারণে কেন্দ্র চীনা সংস্থাগুলোকে ভারতে ব্যবসার সুবিধা করে দিচ্ছে, মোদীকে চিঠি লিখে সেই প্রশ্ন তুলেছে সঙ্ঘের শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ। এমনকী, চীনা সংস্থা থেকে কলকাতার মেট্রোর কামরার বরাত বাতিলেরও দাবি তুলেছেন মঞ্চের জাতীয় আহ্বায়ক অশ্বিনী মহাজন।

তবে চীন নিয়ে চাপের মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিঃসন্দেহে অভিনব। কারণ, ড্রাগনের মোকাবিলা কীভাবে হবে, তা ঠিক করতে ভারতে সর্বদলীয় বৈঠকের ঘটনা নজিরবিহীন। এর আগে কাশ্মীরে পাকিস্তানের ভূমিকা নিয়ে একাধিক বার সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু ১৯৬২ সালের যুদ্ধের পরে চীনকে নিয়ে এমন মরিয়া বৈঠক এই প্রথম।

কূটনীতি বিশেষজ্ঞদের মতে, এর কারণ, গত কয়েক দশকে বেইজিং-এর সঙ্গে সমস্যা এমন পর্যায়ে যায়নি যে বিরোধীদের পাশে নিয়ে জাতীয়তাবাদের ধুয়ো তুলতে হয়।

রাজনৈতিক সূত্রের খবর, চীনের সঙ্গে উত্তেজনা এখন এতটাই বেড়ে গেছে যে এবার তা কমাতে ব্যগ্র মোদী সরকার।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক বৈঠকেও বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। জানা গেছে, শনিবার সরকারের পক্ষ থেকে বিরোধীদের অনুরোধ জানানো হবে, সিকিম সীমান্তে যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি, তাই চীনের বিষয়টি নিয়ে সংসদে যেন সরকারকে সহযোগিতা করেন তারা।

মোদী সরকারের শীর্ষ মন্ত্রীদের মতে, এটা দেশপ্রেমের প্রশ্ন। এ নিয়ে বিরোধীরা সরকারের সমালোচনা করলে সুবিধা পেয়ে যাবে বিদেশী রাষ্ট্র।

সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের পরে চাপে পড়েছে কেন্দ্র। রাহুল নিজেও বেইজিং সম্পর্কে মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কোণঠাসা করতে চেয়েছেন।

সাউথ ব্লক সূত্রের খবর, এ মাসের শেষ সপ্তাহে বেইজিং যেতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ব্রিকস-এর আগে, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক পূর্বনির্ধারিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দোভালের চীন-যাত্রা যথেষ্ট তাৎপর্যের।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ওয়াগলেও ডোকলামে উত্তেজনা কমাতে ‘কূটনৈতিক চ্যানেল’-এর উপর জোর দিয়েছেন। তার কথায়, ‘দু’দেশের দূতাবাসগুলোকে কাজে লাগানো হচ্ছে।’

গত সপ্তাহে জার্মানির হামবুর্গে জি-২০-র পার্শ্ববৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী মোদীর। যদিও চীনের বক্তব্য, কোনো দ্বিপাক্ষিক বৈঠকই সেখানে হয়নি। চীনের এই বক্তব্যকে খারিজ করে দিয়ে শুক্রবার পররাষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পাঁচ মিনিট মোদী ও শি জিনপিং-এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় ডোকলাম ভূখণ্ডের উত্তেজনার বিষয়টিও ছিল বলেই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ডাকা শনিবারের বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। চীন পরিস্থিতি নিয়ে মোদী সরকারের আর্জিতে বিরোধীরা এখন কী ভূমিকা নেন, এখন সেটাই দেখার।

আনন্দবাজার অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!