1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

চীন ও ভারত সীমান্তে টান টান উত্তেজনা : মুখোমুখি সেনাবাহিনী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

চীন ভারত সীমান্তে টান টান উত্তেজনা চলছে। হিমালয়ের দুর্গম দোকলাম উপত্যকায় উভয়দেশের সৈন্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এদিকে পরমাণু শক্তিধর দেশদুটির টানাপোড়েনে জড়িয়ে পড়েছে ছোট দেশ ভুটান।
এক মাসের বেশি সময় ধরেই চীন ভারতের মধ্যে তীব্র উত্তেজনা চলছে উভয় দেশই সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে।
খবর এএফপির।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটির উপর দুপক্ষই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। স্থানটিকে কেন্দ্র করে দেশদুটির মধ্যে অতীতেও আস্থাহীনতা দেখা দিয়েছিল।
বিশ্লেষকরা জানান, যে এলাকাটিকে নিয়ে ভারত চীনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে সেটা চীন ভুটানের মধ্যে অবস্থিত। কিন্তু সম্প্রতি চীন সেখানে তাদের সৈন্যদের উপস্থিতি বাড়ানোয় ভারতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানটিকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই ভারতও অঞ্চলটিতে তাদের সামরিক সক্ষমতা জানান দিচ্ছে।
জুন মাসের মাঝামাঝি সময় থেকে সীমান্তে গোলযোগ দেখা দেয়। চীন সৈন্যরা দোকলাম অঞ্চলের মধ্য দিয়ে দেশটির একটি রাস্তা বাড়ানো শুরু করলে এই উত্তেজনা শুরু হয়।
অঞ্চলটি চীনের কাছেডংলাংনামে পরিচিত।
ভুটানের ঘনিষ্ঠ মিত্র ভারত চীনের ওই নির্মাণ প্রকল্প বন্ধ করার জন্য সৈন্য মোতায়েন করে।
ভারতের এমন পদক্ষেপে চীন দেশটির অনুপ্রবেশের অভিযোগ তোলে।
চীন চলতি মাসে অঞ্চলটিতে তাদের তাদের সৈন্য সংখ্যা বাড়ানোর হুমকি দিয়েছে।
তারা জানায়, কোন ধরনের সমঝোতায় বসার আগে ভারতকে অবশ্যই শর্তহীনভাবে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশকেই তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, উভয়দেশের মধ্যে দীর্ঘ সময় ধরেই অবিশ্বাস চলছে। এমনকি ১৯৬২ সালে ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে দুদেশ স্বল্প মেয়াদী যুদ্ধেও জড়িয়ে পড়েসুত্র:বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!