1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

চাল মজুদ, কালো তালিকাভুক্ত ১৬ হাজার মিল মালিক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

বাজারের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ না করে মজুদ করায় ১৬ হাজার মিল মালিককে তিন বছরের জন্য ‘কালো তালিকাভুক্ত’ করেছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

চালের দাম বৃদ্ধিসহ বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রী বলেন, বাজারে চালের দাম বৃদ্ধির জন্য কতিপয় অসাধু মিল মালিক দায়ী। এ ধরনের ১৬ হাজার মিল মালিককে চিহ্নিত করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী তিন বছর তাদের কাছ থেকে চাল কিনবে না সরকার।

মন্ত্রী বলেন, চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে।

চলতি মাসের ২৪ তারিখ আরো এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল এসে পৌঁছুবে বলে তিনি জানান।

এছাড়া আগস্টে সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আনা হবে বলে জানান মন্ত্রী।

খাদ্য মন্ত্রী জানান, আগামী আগস্টের মধ্যে সরকারের খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!