1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রামে সহপাঠীকে খুন করে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

 

আসিফ শেঠ (২৫) নামে এক ভারতীয় তরুণ খুন হয়েছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর ভারতীয় তরুণ উইলসন (২৬) কে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে নগরীর আকবরশাহ থানার ফয়’সলেকস্থ বিলকিস ম্যানসন নামে একটি ভবনে এ খুনের ঘটনা ঘটেছে। ওই দুই ভারতীয় শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)’র ছাত্র বলে জানা গেছে।

আকবর শাহ থানার এস আই জাকির হোসেন ভূঁইয়া এ খবর নিশ্চিত করে জানান, ইউএসটিসির কাছেই ফয়’স লেক আব্দুল হামিদ সড়কের বিলকিস ম্যানসন নামের ভবনের একটি কক্ষে ভাড়ায় থাকতো ভারতীয় দুই শিক্ষার্থী। শুক্রবার রাতে তারা রুমে বসে দরজা বন্ধ করে মদ পান করে। পরে দুজন মাতালবস্থায় মারামারি করে এবং ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করে।

তাদের চিৎকারে ভবনের অন্যান্য বাসিন্দারা ছুটে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশে খবর দেয় এবং দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে রক্তাক্ত আসিফ শেঠকে মেঝেতে পড়ে থাকতে দেখে। এছাড়া উইলসনকে রশির সাথে ঝুলন্তবস্থায় উদ্ধার করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অসিফকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিহত আসিফের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান এসআই জাকির হোসেন। তারা দুজনই ভারতের মনিপুর এলাকার বাসিন্দা এবং ইউএসটিসির এমবিএ’র ছাত্র বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!