গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌরসভা কার্যালয় পরিদর্শনে গেলে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি পৌরসভার বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাাক্ষর করেন। পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, পৌর সচির আব্দুর রহিম টিপু, পৌর প্যানেল মেয়র-১ মাসুদ রানা বাপ্পী, পৌর প্যানেল মেয়র-২ রিমন তালুকদার, কাউন্সিলর জোবাইদুর রহমান বিশা, মোখলেছ, সোনা মিয়া, শিল্পী বেগম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, এ্যকাউন্স অফিসার ছাইদুর রহমান, স্যানেটারী ইন্সেপক্টর মামুন, সার্ভেয়ার আনোয়ার হোসেন,পৌর কর্মকর্তা খলিলসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।