1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাওলানা আঃ কুদ্দুস নিহত ঃ বিভিন্ন মহলের শোক

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাওঃ আঃ কুদ্দুস (৫৫) নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের শোক প্রকাশ।

জানা গেছে, শনিবার বেলা ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা ফার্ম নামক স্থানে গোবিন্দগঞ্জ থেকে মাওঃ আঃ কুদ্দুস মোটরসাইকেল যোগে বাগদা আসার পথে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত মাওঃ মোঃ আলহাজ্ব আঃ কুদ্দুস জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাসিন্দা ভোলা মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউপির কাটাবাড়ী গ্রামে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে মাওঃ আঃ কুদ্দুসের মর্মান্তিক মুত্যুতে গোবিন্দগঞ্জ আসনের উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, কাটাবাড়ী ইউপির সাবেক সফল চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আঃ খালেক মন্ডল,বিশিষ্ঠ ব্যবসায়ী জাকির হোসেন বুদু মিয়াসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে তার রুহের মাখফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!