1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গোবিন্দগঞ্জে পুলিশের মাদক বিরোধী সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ও দেড় শতাধিক মাদক বিক্রেতার আতœসমর্পনের জন্য থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক মাদক বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ী ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সকাল ১১টায় গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-০৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ফিরোজ খান নুন। মাদক বিক্রেতাদের আত্মসমর্পনে উৎসাহ দিতে গোবিন্দগঞ্জ সঙ্গীত নিকেতন চাকা ও অগ্নিবীনার শিল্পীরা মাদক বিরোধী নৃত্যু ও বাউল গান পরিবেশন করেন। অনুষ্ঠানকে প্রাণ চাঞ্চল্য করার জন্য পৌর সভাসহ ১৭টি ইউনিয়নের পুলিশিং ফোরাম ব্যানার, ফেস্টুন নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা মাদক বিরোধী শ্লোগান দিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগদেন। শেষে ডিআইজি’র কাছে গোবিন্দগঞ্জ উপজেলার দেড় শতাধিক মাদক বিক্রেতা থেকে সরে এসে স্বাভাবিক জীবন যাপনের জন্য আত্মসমর্পন করেন। এসময় ডিআইজি ও এমপি কর্তৃক ২০ জন মাদক বিক্রেতাকে ৫ হাজার করে টাকা পূর্ণবাসনের জন্য দেন এবং পর্যায়ক্রমে সকলকে পূর্ণবাসনের আস্বাস প্রদান করেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!