1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ-বদলে দেব বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ সিনিয়র মৎস্য দপ্তর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহর উদ্বোধন করেন, প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী ভ’মি কর্মকর্তা রাফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবার মৎস্য চাষে ৪র্থ স্থান অধিকার করেছে, এটা দেশের জন্য গর্ব। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষি ক্ষেত্রে ১ বিঘা জমিতে ধান চাষ করে কৃষক ৩০ মন ধান ঘরে তুলতে পারছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ চেয়ারম্যান দরবস্ত ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান পিপিএম, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সফল শ্রেষ্ঠ মৎস্য ব্যবসায়ী ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শান্তু কুমার দেব। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির মাছ চাষে অবদান রাখার জন্য ৪ জন মাছ চাষীকে ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি। শেষে উপজেলা মৎস্য দপ্তর থেকে প্রধান অতিথির হাতে একটি স্বারক ক্রেষ্ট তুলে দেন মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!