1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাজীপুরে বয়লার বিস্ফোরণ পোশাক কারখানায় নিহতের সংখ্যা বেড়ে ১০, সাতজনের মরদেহ হস্তান্তর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

গাজীপুরের কাশিমপুর এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন।

বিস্ফোরণে নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে এবং মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলার নামাতখালী গ্রামের মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনার গিয়াস উদ্দিন (৩৬), মাগুরার হারিসপুরের আল আমিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের বিপ্লব চন্দ্র শীল (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মজিবুর রহমান (৩৭) ও চট্টগ্রামের মনসুরুল হক।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে।

সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬টি লাশ উদ্ধারের কথা তিনি স্বীকার করেন। আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, সাভারে ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে তিনি জানান।

এদিকে ঘটনার পরপর গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

নিহতদের প্রতি পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান ও শ্রম মন্ত্রণালয় থেকে আহতদের চিকিৎসার খরচ দেয়া হবে বলেও ঘোষণা দেন।

অন্যদিকে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!