1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে সেমিনার মানবমুক্তির জন্য অক্টোবর বিপ্লবের চেতনা আজও আলোকবর্তিকা

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ অক্টোবর বিপ্লব কেবল রুশ দেশের মানুষের উপর থেকে শোষণ-বঞ্চনা নিপীড়নের অবসান ঘটায়নি, দুনিয়া থেকে শ্রেণিগত, জাতিগত নিপীড়ন উচ্ছেদ করে মানব মুক্তির পথ দেখিয়েছে । পুঁজিবাদের নিরংকুশ শাসনের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠায় যুগের সূচনা করেছে। পৃথিবীতে যখন মানুষে মানুষে বৈষম্য শোষণ-বঞ্চনা ক্রমধর্বমান, গণতন্ত্র ও শান্তি নানা ভাবে বিঘিœত হচ্ছে সেই অবস্থা থেকে উত্তরণ ও মানবমুক্তির জন্য আজও অক্টোবর বিপ্লবের চেতনা আমাদের সামনে আলোকবর্তিকা। গতকাল শনিবার রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদ্যাপন কমিটি গাইবান্ধা আয়োজিত ‘অক্টোবর বিপ্লবের চেতনা আজও প্রাসঙ্গিক’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম. এম আকাশ এসব কথা বলেন।
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপকমিটির আহবায়ক অধ্যাপক ইবনে সিরাজ এবং মুল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান বাসদের গোলাম রব্বনী। মুক্ত আলোচনায় অংশ নেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, সিপিবির ওয়াজিউর রহমান রাফেল, মোস্তাফিজুর রহমান মুকুল, প্রবীর চক্রবর্ত্তী, উদীচী’র মাহমুদুল গণি রিজন, সাদেকুল ইসলাম গোলাপ, সিপিবি’র সাবেক জেলা সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু, সিপিবি’র হাজী একরাম হোসেন বাদল, বাসদের মোস্তফা মনিরুজ্জামান, কামরুল হাসান জিলানী, যুবনেতা প্রতিভা সরকার ববি, শিক্ষক নেতা তপন কুমার বর্মণ, শিরিন আক্তার, ছাত্র ইউনিয়নের তপন দেবনাথ, রানু সরকার প্রমুখ। আলোচকরা আরও বলেন-দেশে দেশে মেহনতী মানুষের সংগ্রামকে সমর্থন করার পাশাপাশি সাস্রাজ্যবাদের কবল থেকে মুক্তি পেতে লড়াইরত দেশগুলোর জাতীয় মুক্তি সংগ্রামে সোভিয়েত ইউনিয়ন সক্রিয় ভূমিকা রেখেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও সোভিয়েত ইউনিয়নের অবদান ভুলবার নয়। সেমিনার সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মুরাদ জামান রব্বনী। আলোচনার মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের’ ‘রাশিয়ার চিঠি’ থেকে পাঠ করেন শিরিন অক্তার এবং সুকান্ত ভট্টাচর্যের কবিতা লেনিন আবৃত্তি করেন দেবাশীষ দাশ দেবু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!