1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে : সুতরাং ত্রাণ বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না – ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ দুর্যোগ মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সুতরাং ত্রাণ বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। ইনশাল্লাহ বন্যার্ত একটি মানুষও না খেয়ে মারা যাবে না।

গাইবান্ধা জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করতে এসে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এসব কথা বলেন।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক মো. রিয়াজ আহমেদ, সুন্দরগঞ্জ আসনের এমপি  গোলাম মোস্তফা আহম্মেদ, জেলা পুলিশ সুপার মশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সৈয়দ শামস উল-আলম হিরু, গাইবান্ধা পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। এসময় জেলায় কর্মরত উপজেলা নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরো বলেন, গাইবান্ধার বন্যাকবলিত মানুষের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের সময়কালে যখনই দেশে বড় কোন দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার অত্যান্ত সাফল্যের সাথে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী দলীয় নেতাকর্মীদের আহবান জানান।

পরে সভা শেষে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ফুলছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!