1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢল এবং গত তিনদিনের ভারী বর্ষণে গাইবান্ধায় সবগুলো নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র যমুনা, তিস্তা, করতোয়া, ঘাঘট, বাঙালীসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিচু অঞ্চলগুলো ডুবে গেছে। বিশেষ করে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে। ফলে বিভিন্ন এলাকায় পাট, আউশ ধান ও শাক-সবজিসহ উঠতি ফসল তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন জানান, পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের উঠতি ফসলের কিছু জমি তলিয়ে গেলেও পানি নেমে গেলে তেমন কোন ক্ষতি হবে না। তবে পানি দীর্ঘ স্থায়ী হলে ক্ষতির আশংকা থেকে যাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, গত কয়েকদিন ধরে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। ভারতের গজলডোবা সুইস গেট খুলে দেয়ার ফলেই এই পানি বৃদ্ধির অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!