1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার চরাঞ্চলে তৃতীয় দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ জঙ্গি আস্তানার খোঁজ, তালিকাভুক্ত আসামি ও নৌ ডাকাত গ্রেফতারে তৃতীয় দিনের মত গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। তবে এ অভিযানেও জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত। ২ ঘন্টা গাইবান্ধার দিঘলকান্দি চরসহ কয়েকটি চরে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু কোথাও কিছু না মেলায় অভিযান শেষ করা হয়।

অভিযানের নেতৃত্ব থাকা গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভুক্ত মামলার আসামি গ্রেফতার এবং নৌডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। ফলে অভিযান শেষ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে। অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নেয়।

উল্লেখ্য, গত ৪ জুলাই প্রথমদিন সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ৬ জুলাই দ্বিতীয় দিন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে অভিযান চালায় আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!