1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার অপপ্রচারে লিপ্ত: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের মন্ত্রী-এমপিরা প্রতিনিয়ত মিথ্যা ও ভ্রান্ত অপপ্রচারে মত্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেখানকার জামায়াতে ইসলামীর নেতাদের সাথে বৈঠক করেছেন-একটি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে লন্ডন অবস্থান করছেন। চিকিৎসা শেষে যথাসময়ে দেশে ফিরে আসবেন। কিন্তু দুঃখ ও উদ্বেগের বিষয় হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ সরকারের মন্ত্রীরা বলতে শুরু করেছেন খালেদা জিয়া মামলার ভয়ে পালিয়েছেন। বিচারাধীন বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এ ধরনের বক্তব্য অবশ্যই ন্যায় বিচারের অন্তরায়।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জিব চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!