1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

কোরিয়ায় ৯ গোলের বিশাল জয় কৃষ্ণাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

স্বাগতিক অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৬-০ গোলের হার দিয়ে দক্ষিণ কোরিয়া সফর শুরু হয়েছিল বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কৃষ্ণারা, জিতেছে বিশাল ব্যবধানে। যদিও প্রতিপক্ষ একটি স্কুল দল। শুক্রবার কোরিয়ার পাজুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল ৯-০ গোলে হারিয়েছে স্থানীয় ইয়ুলমিউন মিডল স্কুল দলকে।

বিশাল এ জয়ে জোড়া গোল করেছেন মনিকা চাকমা। তিনি ৫৮ ও ৬২ মিনিটে গোল করেন। তার আগে ১১ মিনিটে গোলের সূচনা করেন অনুচিং মাগিনি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মৌসুমী। ৩০ মিনিটে নার্গিসের গোলে হয় ৩-০। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে করে ৬ গোল।

৫৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন শামসুন্নাহার। মনিকা চাকমা ব্যবধান ৬-০ করার পর শেষ তিন গোল করেছেন আখি ৬৬ মিনিটে, রাজিয়া ৭৫ মিনিটে এবং মারিয়া ৮০ মিনিটে। দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশের মেয়েরা আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৭ ও ১৯ জুলাই।

সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করছে বাংলাদেশের মেয়েরা। এর আগে দলটি ২ বার জাপান এবং একবার করে সিঙ্গাপুর ও চীন সফর করে প্রস্তুতি ম্যাচ খেলেছে। দক্ষিণ কোরিয়ার পর মেয়েরা যাবে ভিয়েতনাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!