1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ৩ নারী আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ার তালতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাত ১২টা থেকে সেখানে অভিযান চলছে।

এখন পর্যন্ত ওই বাড়ি থেকে তিন নারীকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাদের সঙ্গে দুই শিশুও রয়েছে।

আটককৃতদের মধ্যে নব্য জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া রয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদি হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান শুরু করে, যা এখনো চলছে। এখন পর্যন্ত সেখান থেকে একটি সুইসাইড ভেস্ট ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এস এম মেহেদি হাসান বলেন, ধারণা করা হচ্ছে, ওই টিনশেড বাড়ির ভেতর বড় ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে ঘরের ভেতর অভিযান চালানো হবে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!