1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

কীভাবে কমাবেন অ্যাসিডিটি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

 

হঠাৎ হঠাৎ গলা বা বুক জ্বলতে থাকা। কখনও টক জাতীয় খাবারে মুখ বা গলা ভরে আসে। জিভ তেঁতো লাগে। কমবেশি সবাই এই সমস্যায় ভোগেন। পাকস্থলী থেকে তৈরি অ্যাসিড বা অম্ল উপরের দিকে উঠে এলে এমন হয়।

কয়েকটা অভ্যাস বদলালে এই সমস্যার সমাধান করা যায় সহজেই। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক—

১) ভরপেট খেলে এই সমস্যা বেশি হয়। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা সারাদিনে অল্প অল্প পরিমাণে খেতে পারেন। পেট খানিকটা খালি রেখেই খাওয়া শেষ করা ভাল। খাওয়ার সময় তাড়াহুড়ো করা উচিত নয়। ধীরেসুস্থে ভাল করে চিবিয়ে খাওয়া ভাল। এতে হজমের সুবিধা হয়।

২) খেয়েই শুয়ে পড়া ঠিক নয়। খাওয়ার পরপরই চিৎ হয়ে শুয়ে পড়লে অ্যাসিড উপরের দিকে ঠেলে উঠতে পারে। ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়াই সবচেয়ে ভাল। খাওয়ার পর বসে বই পড়ুন। কিংবা টিভি দেখুন। কিছুক্ষণ হাঁটাহাঁটিও করা যেতে পারে।

৩) কিছু কিছু খাবার অ্যাসিডিটির সমস্যা বাড়ায়। যেমন ফ্যাটজাতীয় খাবার, মশলাদার খাবার, বেশি পেঁয়াজ, রসুন, পুদিনা, চা–কফি, চকোলেট। বুক জ্বালার সমস্যা থাকলে এইধরণের খাবার এড়িয়ে চলাই শ্রেয়।

৪) অ্যাসিডিট কমাতে অনেকে সেভেন আপ বা পেপসি খান। এতে অ্যাসিডিটি সাময়িক কমে। তবে এইধরণের পানীয় থেকে ভবিষ্যতে আরও অ্যাসিডিটি হতে পারে। তাই বেশি পরিমাণে শুধু জল খাওয়াই ভাল।

৫) যাদের ওজন বেশি তাদের বুক বা গলা জ্বলার সমস্যা বেশি দেখা যায়। ওজন কমাতে পারলে সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

৬) ধূমপান অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। তাই ধূমপান বন্ধ করলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়।

৭) খাওয়ার পর ভারী কাজ বা পরিশ্রম না করাই ভাল। হালকা হাঁটাহাঁটি চলতে পারে। কিন্তু ভারী ব্যায়াম একদমই নয়।

৮) রাতে ঘুমের মধ্যে অনেকের গলা জ্বলতে থাকে। মনে হবে, অ্যাসিড উপরে উঠে আসছে। মাথা একটু উঁচু করে শুলে স্বস্তি মিলবে। দুটো বালিশ ব্যবহার করা ভাল।

৯) নানা ধরণের ওষুধ খেলেও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। ব্যথা কমানোর ওষুধে সমস্যা বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই ভাল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!