1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে সেনা বাহিনীর গুলিতে ২ স্বাধীনতাকামী নিহত হয়েছে। শনিবার সকালে পুলওয়ামা জেলার ত্রালে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই স্বাধীনতা যোদ্ধারা নিহত হয়।

স্বাধীনতা যোদ্ধারা ওই এলাকায় লুকিয়ে রয়েছে এমন খবর পাওয়ার পর ভারতীয় বাহিনী সেখানে তল্লাশি অভিযান চালায়। স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের বিশেষ দল যৌথভাবে ত্রালের সতুরা গ্রামের সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়।

নিহতরা জৈশ ই মুহাম্মদ সদস্য বলে এক কর্মকর্তা দাবি করেন। ভারতীয় বাহিনী বলছে, ওই এলাকায় অন্য সন্ত্রাসীরা লুকিয়ে থাকায় তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

সম্প্রতি অমরনাথ তীর্থযাত্রীদের ওপরে হামলা চালানো সন্ত্রাসীদের ধরার জন্য ভারতীয় বাহিনী কাশ্মীরে বড়সড় অভিযান শুরু করেছে।

এ দিকে অমরনাথ তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। পিডিপি বিধায়ক এজাজ আহমেদ মীরের গাড়ির চালক এই ব্যক্তি।

পুলওমার বাসিন্দা তৌসিফ আহমেদকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদী হামলার সঙ্গে এই ব্যক্তির যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। অমরনাথ যাত্রীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরো দু’জনকে।

সাত মাস আগে জম্মু-কাশ্মীর পুলিশের নিরাপত্তা দপ্তর থেকে তৌসিফকে এজাজ আহমেদ মীরের গাড়ির চালক নিযুক্ত করা হয়।

আইজিপি মুনীর খান জানিয়েছেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করছে তৌসিফ এবং তার থেকেই অনেক গোপন তথ্যও পাওয়া যাচ্ছে।

অমরনাথ হামলার তদন্তের জন্য ৬ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!