1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

কালীগঞ্জে গৃবধুকে শ্বাসরোধ করে হত্যা, শ্বশুর-শ্বাশুড়ি আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়  হোসনে আরা (২৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য শ্বাশুর শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার বাড়ি থেকে কিছুটা দুরে বিধুয়ামাল্লী ব্রীজের নিচ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধু হোসনে আরা ওই গ্রামের জোবায়দুল মিয়ার স্ত্রী ও একই গ্রামের হোসেন আলীর মেয়ে। আটককৃতরা হলেন, নিহত গৃহবধুর শ্বশুর আব্দুল ছাত্তার (৬০) ও শ্বাশুড়ি জেবেদা বেগম (৫৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৮ বছর আগে বিয়ে হয় হোসনে আরা-জোবায়দুল দম্পতির। বিয়ের পর থেকে তাদের মাঝে প্রায় বিবাদ লাগত। রবিবার রাতেও তাদের মাঝে প্রচন্ড ঝগড়া লাগে। পরদিন সোমবার দুপুরে স্থানীয়রা বিধুয়ামাল্লী ব্রীজের নিচে গৃহবধু হোসনে আরার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে   পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার এসআই রাজু আহমেদ জানান, গলায় চিহ্ন দেখে ধারা করা হচ্ছে ঘাতকরা তাকে শ্বাস রোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধুর শ্বাশুর শ্বাশুড়িকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধুর শ্বশুর ও শ্বাশুড়ি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!