1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঐশ্বরিয়ার ‘আইফা’ বয়কট নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন! - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঐশ্বরিয়ার ‘আইফা’ বয়কট নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ‘আইফা’ অ্যাওয়ার্ডের ১৮তম আসর। আসরকে ঘিরে নিউইয়র্ক সিটিতে বসেছিল বলিউড তারকাদের মেলা। কিন্তু নিউইয়র্কে থেকেও ‘আইফা’র মঞ্চ বয়কট করেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

শুধু ঐশ্বরিয়া নন, গোটা বচ্চন পরিবারই নাকি এবার ‘আইফা’র মঞ্চ বয়কট করেছেন। এতে মিডিয়া পাড়ায় ব্যাপক গুঞ্জন- সাবেক প্রেমিক সালমান খান ‘আইফা’র মঞ্চে থাকার কারণেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বচ্চন পরিবারের পুত্রবধূ।

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) এর মঞ্চ মানেই তারকাদের ধুম-ধামাকা উপস্থিতি, বাহারি পোশাকে নাচ, গান, খুনসুটি আর উৎসবের মাতামাতি। সালমান খান, ক্যাটরিনা কাইফ, সাইফ আলি খান, অনুপম খের, বরুণ ধাওয়ান, শহীদ কাপূরসহ অন্য তারকারা উপস্থিতি ছিলেন ১৮তম আইফার মঞ্চে। গ্রিন কার্পেটে নজর কাড়া উপস্থিতি দেখা যায়- ক্যাটরিনা, আলিয়া, সোনাক্ষী, বরুণ, প্রীতি জিন্তা, বিপাশা বসু, শিল্পা শেঠিদের।

‘আইফা’র ১৮তম আসরে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয়ের জন্য একইসঙ্গে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতে নেন শহীদ কাপূর ও আলিয়া ভাট। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতেন শাবানা আজমি, অনুপম খের, বরুণ ধাওয়ান, দিশা পাতানি এবং সংগীতে প্রীতম সহ আরও অনেকে।

কিন্তু নিউইয়র্কে থেকেও ‘আইফা’র মঞ্চ কেন বয়কট করলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এ বিষয়ে বচ্চন পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft