1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র‌্যাবসহ অন্যান্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে, এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।

বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে আয়োজিত ওই সমাবেশে দুপুরে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে এসবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

এ সমাবেশের আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ভবনটি নির্মাণ করে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!