1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

এরশাদ ৫ দিনের সফরে ভারত যাচ্ছেন আজ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

 

বুধবার ৫ দিনের সফরে ভারত যাচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।

এই সফরকে ব্যক্তিগত বলে উল্লেখ করে সূচিতে শুধু আজমির শরিফ জিয়ারতের কথা বলা হলেও এরশাদের সফরসঙ্গী হচ্ছেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

এরশাদের জন্মস্থান কুচবিহার। তিনি মাঝে-মধ্যেই সেখানে যান। আর যাওয়ার সময় সফরসঙ্গী খুবই কম থাকে। কিন্তু এবারের সফরে যুক্ত করা হয়েছে পার্টির গুরুত্বপূর্ণ তিন নীতি নির্ধারককে।

বিশেষ করে সুনীল শুভরায়কে যুক্ত করায় গুঞ্জন বেশ জোরেসোরেই হচ্ছে। কারণ সুনীল শুভরায় জাতীয় পার্টির ভারতীয় লবি মেইনটেইন করেন বলে চাউর আছে। ফলে জাতীয় নির্বাচনের আগে এই সফরে দিল্লির সঙ্গে এক ধরনের বুঝাপড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ, গত এপ্রিল মাসে ভারতের কুচবিহার সফর করেন এরশাদ। তার আগে ২০১৬ সালের ১৮ জুন চারদিনের সফরে দিল্লি ভ্রমণ করেন তিনি। ওই সফরকেও ব্যক্তিগত বলা হলেও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব, লোকসভার ডেপুটি স্পিকার, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, সাবেক সেনাপ্রধান ও বিবেকানন্দ ফাউন্ডেশনের পরিচালক জেনারেল (অব.) নির্মল চন্দ্র ভিজ, রাজ্যসভার ভাইস চেয়ারম্যানসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সুনীল শুভরায় সাংবাদিকদের জানান, সফরটি একান্তই ব্যক্তিগত। তবে কেউ যদি দেখা করতে আসেন, দেখা হলেও হতে পারে। ভারতের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক অনেক চমৎকার রয়েছে বলেও দাবি করে সুনীল জানান, এই সফরে বিশেষ কোনো কর্মসূচী নেই এরশাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!