1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এমপি লিটন হত্যাকাণ্ড কাদের খানের অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মুলপরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল (অব.) ডা. আব্দুল কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়েরকৃত মামলার (যার নম্বর-এসটি ৩৯/১৭) সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার স্পেশাল ট্রাইবুনাল আদালত-১ এর বিচারক রাশেদা সুলতানা ওই সাক্ষ্য গ্রহণ করেন। এসময় কর্ণেল (অব.) ডা. আব্দুল কাদের খানকে আদালতে হাজির করা হয়। এর আগে কাদের খানের নিজ হেফাজতে অস্ত্র ও গুলি রাখার অপরাধে অস্ত্র আইন এর ১৯-এ এবং ১৯-এফ ধারায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. মো. শফিকুল ইসলাম শফি।

অভিযোগকারী মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান আদালতকে জানান, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় ৩টি অস্ত্র ব্যবহার করা হয়। এরমধ্যে ১টি অস্ত্র আবদুল কাদের খান নিজে থানায় জমা দিয়েছেন। দ্বিতীয় অস্ত্রটি আব্দুল কাদের খানের স্বীকারোক্তি অনুযায়ি তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু তার স্বীকারোক্তি মোতাবেক তৃতীয় অস্ত্রটির সন্ধান এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লে¬খ্য যে,, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে চলতি বছরের ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!