1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

এক দফা দাবীতে গাইবান্ধায় পৌর কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ পৌর কমকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা পৌর কার্যালয়ের সামনে সোমবার সকাল ৯টা থেকে  দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এছাড়া একই কর্মসূচি পালন করেছে  জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভা।

গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সভাপতি নুরুল ইসলাম নূরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টু, সাধারণ সম্পাদক নুর হোসেন, সাবেক সভাপতি আব্দুল আহাদ বাবু, অশিম কুমার মহন্ত, যুধিষ্ঠির চন্দ্র সরকার, দিথি চৌধুরী প্রমুখ। এছাড়া দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি।

বক্তারা বলেন, দেশের ৩২৭টি পৌরসভার মধ্যে অধিকাংশ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা নিয়মিত পান না। ফলে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণের এক দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!