1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ইউএনও’র মামলা প্রত্যাহারের ব্যাখ্যা দিলেন সেই আ’লীগ নেতা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

 

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়ে বাদী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু বলেছেন, ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা সৃষ্টি হওয়ায় আমি দেশ ও দলের স্বার্থে মামলাটি প্রত্যাহারের আবেদন করেছি।

তিনি আরো বলেন, জাতির জনকের ছবিটি শিশুর আঁকা এটা আমার জানা ছিল না। মামলার আসামি তারিক সালমন পরবর্তীতে আদালতে ‘সঠিক ছবি’ জমা দেওয়ায় আমি মামলা প্রত্যাহারের আবেদন করেছি।

রবিবার বেলা সোয়া ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে ২৪৮ ধারায় এ মামলা প্রত্যাহারের আদেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম এই তথ্য নিশ্চিত করেন।

এ সময়ে ইউএনও তারিক সালমনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব। আর তারিক সালমনের পক্ষে মামলা খারিজের আবেদন করেন তার আইনজীবী মোখলেসুর রহমান ও অ্যাডভোকেট আফজালুল করিম।

অপরদিকে মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজুর পক্ষে পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দীন কাবুল এ সময়ে উপস্থিত ছিলেন।

শুনানিতে বিচারক বলেন, ‘মামলাটি অন্যায়ভাবে করা হয়েছিল।’ এ কথা বলে তিনি মামলাটি খারিজের আদেশ দিয়ে বিবাদীকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য গত শুক্রবার জেলা আওয়ামী লীগের ধর্ম বিযয়ক সম্পাদক পদ থেকে ওবায়েদ উল্লাহ সাজুকে বহিষ্কার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!