1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আ.লীগের সভাপতিমণ্ডলীতে খসরু, আইন সম্পাদক রেজাউল

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দুটি পদে পরিবর্তন আনা হয়েছে। পদ দুটি হলো- সভাপতিমন্ডলীর সদস্য ও আইনবিষয়ক সম্পাদক। আবদুল মতিন খসরুকে সভাপতিমণ্ডলীর সদস্য এবং শ ম রেজাউল করিমকে নতুন আইনবিষয়ক সম্পাদক করা হয়েছে। আবদুল মতিন খসরু আগে দলের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

শুক্রবার (২১ জুলাই) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল মতিন খসরু গত ছয় বছর ধরে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আইনমন্ত্রী করা হয়েছিল তাকে। কুমিল্লা-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খসরু।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার আইনজীবী ছিলেন।

বর্তমানে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য রেজাউল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি।

আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে এখনও সভাপতিমণ্ডলীর দুটি এবং কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!