1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

আ. লীগের বিজয়ে সংবাদ হয় না, কিন্তু বিএনপির বিজয়ে হয়: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যখন জয়লাভ করে তখন সংবাদ হয় না, কিন্তু বিএনপি জয়লাভ করলে সংবাদ হয়।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো, এখন নেই। তারপরও আমরা জিতলে সংবাদ পরিবেশিত হয় না।

এ পর্যন্ত ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে আওয়ামী লীগ ২২টি, স্বতন্ত্র ৪টি ও বিএনপি ৩টিতে জয়লাভ করেছে।

তিনি আরো বলেন, তৃণমূল নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবসসহ কর্মসূচি সফল করার জন্য মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে তৈরি ব্যানার, বিলবোর্ড ও পোস্টারের ভাবগাম্ভীর্য রক্ষারও আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কোনো ভূইফোঁড় সংগঠন যাতে কোন ধরনের চাঁদাবাজি না করতে পারে সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ যৌথ সভায় উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!