1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

আশার আলো দেখল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

 

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।  দেশটির গণমাধ্যম জানিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সমঝোতার ব্যাপারে ‘আন্তরিক উন্নতি’ হয়েছে।

বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করছে দেশটির সব স্তরের ক্রিকেটার।  ইতিমধ্যে ‘এ’ দল সাউথ আফ্রিকা সফর বাতিল ঘোষণা করেছে।  শঙ্কায় পড়েছিল অ্যাশেজসহ বাংলাদেশ সফরও।

বাংলাদেশ দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।  এখন চলছে ফিটনেস ক্যাম্প।  বিসিবি এই সিরিজটি নিয়ে চিন্তায়

আছে।  কেননা জুলাইতে পাকিস্তান না আশায় খেলা হয়নি।  এবার আগস্টে যদি অস্ট্রেলিয়া না আসে তবে দীর্ঘ বিরতি পড়ে যাবে।

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলাটা বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে।  এতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে খেলোয়াড়দের সংগঠন এসিএ।  খেলোয়াড়দের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে।  ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পান ক্রিকেটাররা।  তৃণমূলের ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এবার এতে একটু বদল আনতে চাইছে বোর্ড।  তাদের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।

কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন।  এ নিয়েই চলছে অচলাবস্থা।  ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করায় ক্রিকেটারদের আর বেতন দেবে না বোর্ড।  ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না  বলে জানিয়ে দিয়েছেন।

এই অবস্থা সপ্তাখানেকের ভেতর পরিবর্তন হতে পারে।  ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুক্রবারের মিটিং শেষে দুপক্ষই একটা সমঝোতার ব্যাপারে রাজি হয়েছে। ’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!