1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

আমরা ব্যর্থ হইনি, একটি অন্যায় পরিস্থিতির শিকার হয়েছি: বরিশালের ডিসি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

 

বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের ঘটনায় দু’জন জেলা প্রশাসককে প্রত্যাহার করার পর, তাদের একজন বলেছেন, তারা একটি অন্যায় পরিস্থিতির শিকার হয়েছেন।

সরকার বলছে, ‘নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন না করতে পারায়’ বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

কিন্তু এই বদলির ঘটনার প্রতিক্রিয়ায় বরিশালের জেলা প্রশাসক গাজী মুহাম্মদ সাইফুজ্জামান বলেন, ‘সরকার যে কোনো সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য। তবে বাস্তব পরিস্থিতি হলো আমরা ব্যর্থ হইনি, আমরা একটি অন্যায় পরিস্থিতির শিকার হয়েছি।’ খবর বিবিসির।

তিনি বলেন, ‘এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যার সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না। কারণ আদালত মামলা আমলে নিয়েছিল অন্যায়ভাবে, জামিন বাতিল হয়েছে অন্যায়ভাবে, ঘটনার ছবি তোলা হয়েছে, পুলিশ যেভাবে ইউএনও-কে নিয়ে গেছে তাও অন্যায় হয়েছে।’

‘এ প্রক্রিয়াগুলোর সাথে তো আমাদের কোনো সরাসরি ইনভলভমেন্ট নাই। কিন্তু এ কারণে যদি আমরা শাস্তি পাই- সেটাতো আমরা অন্যায়ের শিকার হলাম’- বলেন সাইফুজ্জামান।

এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের একটি শিশুর আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে কার্ড ছাপানোর জেরে সালমনকে আটক করার পর, এ নিয়ে ব্যাপক ব্যাপক সমালোচনার মধ্যেই সরকার আজ এসব ব্যবস্থা নিলো ।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমনের ঘটনায় ‘নিজেদের দায়িত্ব যথাযথ পালন না করতে পারায়’ বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদের সরিয়ে দেয়া হয়েছে।

তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত আনা হয়েছে এবং জেলা প্রশাসক হিসেবে নতুন দুজনের নামও ঘোষণা করা হয়েছে।

এদিকে বরগুনার ইউএনও’র ঘটনায় আইনি প্রক্রিয়ায় কোন ব্যত্যয় হয়েছে কি-না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

ওই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন, স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন এবং এ কমিটিকে আগামী পনের দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বরিশালের আগৈলঝড়া উপজেলার ইউএনও থাকার সময় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ছাপান যেটি পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছিলো। পরে সে ছবিকে ‘বিকৃত’ অভিযোগ করে বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে মানহানির মামলা হয় বরিশালে।

ওই মামলায় হাজির হওয়ার পর তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এমন ছবি প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং ক্ষোভ সৃষ্টি হয় জনপ্রশাসনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!