1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১৮ সেনা নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

 

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন আফগান সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ভুল করে এ ঘটনা ঘটে গেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বিবৃতিতে ওই হামলার ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হেলমান্দ প্রদেশের গেরেশ্‌ক জেলার একটি ভবনে শুক্রবার বিমান হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর আফগান সরকারকে জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় নিহত আফগান সেনাদের সংখ্যা উল্লেখ করেনি।

তবে একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা ‘পাজোক আফগান নিউজ’ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় দুই কমান্ডারসহ ১৮ আফগান সেনা নিহত হয়েছে।

আফগানিস্তানে প্রায়ই মার্কিন বিমান হামলায় দেশটির সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়। আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন থাকার পাশাপাশি ন্যাটো জোটের অন্য সদস্য দেশগুলোর প্রায় ৫,০০০ সেনা মোতায়েন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!