1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুরতা বন্ধে ইসরাইলকে বাধ্য করা’

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

আরব ইউনিয়ন অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের নিষ্ঠুর হামলাসহ ইহুদিদের অযৌক্তিক কার্যকলাপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে।

আরব ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে এই ধরনের কাজ বন্ধ করতে বাধ্য করাসহ জেরুজালেমে সম্পর্কিত আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল করা।

এদিকে আল-আকসা মসজিদের দরজায় মেটাল ডিটেক্টর স্থাপন এবং ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘটনায় মিসর কর্তৃপক্ষ ইসরাইলকে এসব অযৌক্তিক কার্যকলাপ বন্ধ করার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানিয়েছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে এবং আল-আকসা মসজিদের আশেপাশে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ করার ঘটনায় ভীষণ উদ্বিগ্ন মিশর।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইল সরকারের উচিত একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ নেয়া যাতে তারা ফিলিস্তিনিদের সাথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

উল্লেখ্য, গতসপ্তাহে গোলাগুলির ঘটনার পর ১৪ জুলাই শুক্রবার ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করে দেয়। প্রায় ৫০ বছর পর এই প্রথম পবিত্র মসজিদটিতে মুসলিমরা জুম্মার নামাজ আদায় করতে পারলো না।

এছাড়া বর্তমানে আল-আকসা মসজিদের প্রধান প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর স্থাপন এবং ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দখলদার ইসরাইল। এতে ইসরাইলি পুলিশের গুলিতে  তিনজন ফিলিস্তিনি নিহত এবং শত শত আহত হয়েছে।

এর আগে ইসরাইলি পুলিশ জানায়, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা।

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ফিলিস্তিনি ও ইসরাইলি আরবরা।

ইসরাইলের এমন উদ্যোগকে আল-আকসার উপর নিয়ন্ত্রণের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনিরা।

আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!