1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আজ হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

আগামী সোমবার শুরু হবে এ বছরের প্রথম হজ ফ্লাইট। শনিবার সকাল ১০টায় হজ ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ক্যাম্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হজ ক্যাম্প এখন প্রস্তুত।

জানা গেছে, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ করতে যাবে। যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।

সোমবার প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এবার ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। এছাড়া মদিনা থেকে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!