1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

আকাশে মেঘ জমলে এবং সামান্য বৃষ্টি বাতাসেই বিদ্যুৎ উধাও গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে চরম দুর্ভোগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ আকাশে মেঘ জমলে এবং সামান্য বৃষ্টি বাতাসেই গাইবান্ধায় বিদ্যুৎ উধাও হয়ে যায়। আবার সে বিদ্যুত কমপক্ষে দু’ থেকে তিন ঘন্টা পর আসে। আর রাতে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। এছাড়া ইদানিং ঘন ঘন বিদ্যুৎ ট্রিপ করা একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবস্থা এমন যে ১ ঘন্টায় ২ থেকে ৩ বারও বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। আর এ অবস্থা চলছে সারা দিনরাত। সেইসাথে রয়েছে লো-ভোল্টেজ সমস্যা। ফলে বিদ্যুৎ সংকটে বিপন্ন গাইবান্ধার মানুষ। অথচ কোন প্রতিকার নেই।

সীমাহীন এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র নষ্ট হচ্ছে। তদুপরি বাল্ব, ফ্যান, ফ্রিজ, কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজগণ দুর্ভোগের কবলে পড়েছে। স্বাভাবিক অবস্থাতেও প্রতিদিন দিনে এবং রাতে শুধু শহর এলাকাতেই ৪ থেকে ৫ বার ১ থেকে ৩ ঘন্টা লোডশেডিং জনিত বিদ্যুৎ বিভ্রাট সংঘটিত হচ্ছে। এছাড়া মেঘ-বৃষ্টি-ঝড়ে ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ বার পর্যন্ত বিদ্যুৎ ট্রিপ করে। অথচ বিদ্যুতের এই সমস্যা সংকট নিরসনের দাবিতে সর্বস্তরের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলেই বিদ্যুৎ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এব্যাপারে নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।

পল্ল¬ী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রামগুলোতে বিদ্যুৎ সংকট আরও মারাত্মক। দিনে এবং রাতে লোডশেডিং জনিত বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ আরও বেশি বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন লক্ষ্মীপুর এবং বালাসীঘাট ফিডারটি অনেক বড় হওয়ায় ওই ফিডারভুক্ত গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট অত্যান্ত বেশী।

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ সুত্রে জানা গেছে, জেলায় বিদ্যুতের চাহিদা ২২ থেকে ২৪ মেগাওয়াট। কিন্তু সেখানে পলাশবাড়ির গ্রিড লাইন থেকে দিনে ১৬ থেকে ১৭ মেগাওয়াট এবং রাতে বিশেষ করে পিক আওয়ারে ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে সংগত কারণেই গ্রামগুলোতে লোডশেডিং করে শহর এলাকায় লোডশেডিংয়ের মাধ্যমে ঘাটতির সময়গুলোতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। গাইবান্ধা জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি কবে নাগাদ হবে এব্যাপারে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগও নিশ্চিত তা বলতে পারে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!