1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

অস্ট্রেলিয়ায় টানা চতুর্থ জয় বিসিবি এইচপি দলের

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

 

টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফর্মেন্স (বিসিবি এইচপি) দল।

রবিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত সফরের চতুর্থ ওয়ানডেতে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নর্দান টেরিটোরি ইনভাইটেশনাল (আমন্ত্রণমূলক) একাদশকে।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে সফরকারীদের বোলিং তোপে স্বাগতিক দল ৩৮.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করে। নাথান ম্যাকসুইনি ও এ্যালেক্স গ্রেগরি দু’জনেই দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে সংগ্রহ করেন। বাংলাদেশের তানবির হায়দার মাত্র ৮.২ ওভার বল করে ২২ রানের বিনিময়ে দখল করেন ৪ উইকেট। এছাড়া এবাদত হোসেন ১৮ রানে ২টি এবং আবুল হাসান রাজু ২৯ রানে ২ উইকেট লাভ করেন।

জবাবে মাত্র ২৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় বিসিবি এইচপি। লিটন কুমার দাস ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত থাকেন। এছাড়া মেহেদি মারুফ ৩১ ও ইয়াসির আলী চৌধুরী অপরাজিত ৩২ রান সংগ্রহ করেন।

এর আগে সফরের প্রথম তিন ম্যাচে স্বাগতিক দলটিকে যথাক্রমে ১ উইকেট, ৭০ রান ও ৪২ রানে পরাজিত করেছিল টাইগাররা। আগামী মঙ্গলবার সিরিজের ৫ম ও শেষ ওডিআই ম্যাচে অংশ নিবে দল দু’টি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!