1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

অশ্বিনকে একজন স্মার্ট ক্রিকেটার বললেন মুরলিধরন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভুয়সী প্রশংসা করে স্পিন গ্রেট শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, তামিলনাড়ুর এ তারকা খেলোয়াড়ের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি একজন স্মার্ট ক্রিকেটার।
তামিলনাড়ু প্রিমিয়ার লেিগর এক অনুষ্ঠানের পাশে মুরলিধরন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে অশ্বিনের অনেক উন্নতি হয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে সত্যিকারার্থেই ভাল ক্রিকেট খেলেছে। আগামী দিনগুলোতে নিজের দক্ষতা প্রমাণের জন্য তার অভিজ্ঞতা ও মেধা আছে। আমার দৃষ্টিতে প্রকৃতপক্ষে সে একজন স্মার্ট ক্রিকেটার। তার পারফরমেন্স দেখার অপেক্ষায় আছি।’
এ সময় তিনি নিজ দেশের জাতীয় দলের পারফরমেন্স নিয়েও কথা বলেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মুরলিধরন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলংকা দলের পারফরমেন্স খুব ভাল নয়।
তিনি বলেন, ‘আমি খুশি যে, বর্তমান শ্রীলংকা দলটি একদম নতুন। তবে সব মিলিয়ে বর্তমান সময়ে দলটির পারফরমেন্স খুব ভাল নয়। তাদেরই নিজেদের সব সমস্যা সমাধান করতে হবে এবং ভাল একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এবং আমি নিজে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ায় দলটি দুর্বল হয়ে গেছে। তবে এখান থেকে তাদের বেড়িয়ে আসতে হবে।’
এ সময় তামিলনাড়ু প্রিমিয়ার লীগের প্রশংসা করার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের ফিরে আসার ব্যপারেও কথা বলেন মুরলি।
তিনি আরো বলেন, ‘এই চমৎকার দলটির অংশ হতে পেরে আমি আনন্দিত। দীর্ঘ সময় আমি দলটির সঙ্গে যুক্ত আছি । তবে নিকট ভবিষ্যতে আবারো সুযোগ পেলে অবশ্যই দলের মঙ্গলের জন্য আমি নিজের সেরাটা ঢেলে দেব। আসন্ন আসরে নিজেদের দক্ষতা প্রমাণের ভাল সুযোগ পাচ্ছে দলের সকল খেলোয়াড়।’
পেসারদের তুলনায় স্পিনাররা কেন ভাল করছে- এমন প্রশ্নের জবাবে মুরলিধরন বলেন, ‘ক্রিকেটে সব সময়ই স্পিনারদের জন্য একটা সুযোগ থাকে। সত্যি কথা বলতে গেলে বিশ্বে অতি মেধাবী প্রচুর স্পিনার রয়েছে, যেটা মূল কারণ।’ সূত্রঃ বাসস

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!