1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেরপুরে নারী নির্যাতন মামলায় ডিএমপি’র এস আই শাহীনুল কারাগারে - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

শেরপুরে নারী নির্যাতন মামলায় ডিএমপি’র এস আই শাহীনুল কারাগারে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

শেরপুরে কলেজছাত্রী আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় স্বামী ডিএমপির সাব-ইন্সপেক্টর শাহিনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ সরকার হাসান শাহরিয়ারের আদালতে জামিনের আবেদন করা হলে এসআই শাহিনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ১২ জুলাই বুধবার বিকেলে হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অর্ন্তবর্তী জামিন আদেশের শেষ দিনে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিননামা দাখিলের আবেদন জানালে ১০ হাজার টাকার মুচলেকায় তা মঞ্জুর করা হয়। তবে উচ্চ আদালতের ওই নির্দেশনা মোতাবেক বুধবার পর্যন্তই তার জামিন শেষ হয়ে যায়।

শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র কন্যা ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী লোপাকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে গত ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে অমানসিক নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন।

ওই ঘটনায় মামলার পর স্বামী এসআই শাহীনসহ সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মহিলা পরিষদ ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!