1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাবানা কেন নয়, রাজনীতিতে আসছেন স্বামী সাদিক? - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সাবানা কেন নয়, রাজনীতিতে আসছেন স্বামী সাদিক?

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ১২৭ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্রকার ওয়াহিদ সাদিকের রাজনীতিতে আসার খবরে যশোরে আওয়ামী লীগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের হয়ে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন খবরে স্থানীয় আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা ওয়াহিদ সাদিকের রাজনীতিতে আসাকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে অভিনেত্রী শাবানার কেন নয়, তার স্বামী ওয়াহিদ সাদিক রাজনীতিতে আসছেন এমন প্রশ্নও দেখা দিয়েছে। এ নিয়ে যশোরের কেশবপুরের সর্বত্র আলোচনা-সমালোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে।

ওয়াহিদ সাদিক জানিয়েছেন, শাবানা রাজনীতির প্রতি আগ্রহী নন, তিনি ঘরসংসার নিয়েই এখন বেশি ব্যস্ত।

ওয়াহিদ সাদিক আরো বলেন, গত সোমবার অসুস্থ চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসা সহযোগিতার বিষয়ে আলাপ করতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে চলচ্চিত্র শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। সেসময় প্রধানমন্ত্রী আমাকে বলেন, শাবানা তো আর চলচ্চিত্রে আসবেন না। আপনি আসুন। কিন্তু আমি তাকে রাজনীতির বিষয়ে আগ্রহী জানালে তিনি আমাকে উৎসাহিত করেন। যশোরের কেশবপুর থেকে আগামী নির্বাচনে হয়তো আমি সংসদ সদস্য প্রার্থী হতে পারি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি আপনি হুকুম করলে অবশ্যই আমি নির্বাচন করব।

প্রসঙ্গত, অভিনেত্রী শাবানা ওয়াহিদ সাদিকের সাথে ১৯৭৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft