শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড গাইবান্ধা জেলায় কর্মরত ৮০ জন দরিদ্র শ্রমিক কর্মচারী তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছে। এসব কর্মচারিদের মধ্যে রয়েছে জুনিয়র ও সিনিয়র সেলস অফিসার ৬০ জন, স্টোর কিপার ৭ জন এবং ড্রাইভার ও কম্পিউটার অপারেটর ১৩ জন। বেতন বৃদ্ধির বিষয়টি একাধিকবার আলোচনা সত্ত্বেও গাইবান্ধা ইউনিলিভার পরিবেশক নিবারন চন্দ্র সাহার পক্ষে শিশির কুমার সাহা কর্তৃক তার একঘেয়েমি এবং হঠকারিতার কারণে সুরাহা না হওয়ায় গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঘোষণা প্রদানের মাধ্যমে এই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করা হয়।

কর্মচারীদের পক্ষ থেকে গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ১৮মে ইউনিলিভারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান ও দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি ও সম্পাদককে নিয়ে ত্রিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় ২ জুন পুনরায় বৈঠক করে বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু ২ জুন কোন বৈঠক বা বেতন বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয় নাই। ফলে ৩ জুন শনিবার থেকে ইউনিলিভারের এসও, এসএসও এবং জেএসওসহ সকল কর্মচারি কর্মবিরতি পালন করতে বাধ্য হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গাইবান্ধা ইউনিলিভার পরিবেশক শিশির কুমার সাহা একই পদবীর কর্মচারীকে খেয়াল খুশিমত নানাহারে বেতন প্রদান করে আসছেন। এব্যাপারে কর্মচারিদের পক্ষ থেকে একাধিকবার সকল কর্মচারিদের বেতন তালিকা দেখতে চাইলেও তারা দেখাতে অস্বীকৃতি জানায়।

কর্মবিরতির ঘোষণার সময় বক্তব্য রাখেন গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক বিশ্বজিৎ সাহা, ইউনিলিভারের এসও জীবন কুমার সাহা, মো. মামুন মিয়া, এসএসও বিদ্যুৎ চন্দ্র সরকার, রামকৃষ্ণ বিশ্বাস, জেএসও শ্যামল সরকার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft