মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে প্যারিস চুক্তি হয়েছিল তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর ‘অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দেয়া হয়েছে বলে তিনি মনে করছেন।

তাই, আরো ‘ফেয়ার’ বা ‘ন্যায্য’ চুক্তির জন্য তিনি বিশ্ব নেতাদের সাথে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন।

প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে পারেন বলে যে শঙ্কা ছিল, তাই সত্য হলো।

হোয়াইট হাউজে দেয়া এক বক্তৃতায় প্যারিস চুক্তি থেকে নিজের দেশের নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তিনি।

এখানে মি. ট্রাম্প বলছেন, “আমি প্যারিসকে নয়, পিটসবুর্গের মানুষকে প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়েছি। আমি প্রতিজ্ঞা করছি, যেই চুক্তিতে অ্যামেরিকার স্বার্থ দেখা হয়নি সেই চুক্তি থেকে আমরা নাম প্রত্যাহার করে নেবো, নতুবা এটি নিয়ে পুনরায় আলোচনায় বসতে হবে।”

ট্রাম্প মনে করছেন, এটি এমন একটি চুক্তি যার কারণে অ্যামেরিকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু লাভবান হবে অন্য দেশ।

চুক্তি থেকে নাম প্রত্যাহার করার কারণ হিসেবে বলেছেন, এমন চুক্তি তিনি চান যা হবে যুক্তরাষ্ট্রের জন্য আরো বেশি ‘ন্যায্য’।

ট্রাম্প বলছেন, প্যারিস চুক্তিতে মার্কিনীদের উপরে অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এই চুক্তি মানলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে অসুবিধায় পড়বে ও বাধাগ্রস্ত হবে বলেও তিনি মনে করছেন।

ট্রাম্প বলেছেন, এই চুক্তির কারণে অ্যামেরিকার জিডিপিতে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে এবং চাকুরী হারাবে প্রায় ৬৫ লাখ মানুষ।

ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিস চুক্তি ২০১৫ সালে হওয়ার সময় মি. ওবামা তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই দিনটি বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ব্যথিত হওয়ার দিন’।

প্যারিস চুক্তিতে অ্যামেরিকাসহ আরো ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল যে, বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে; এমনকি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনত চেষ্টা করবে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft