মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

নিজের মেয়েকে নিয়ে যা বললেন শ্রীদেবী!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

জাহ্নবির বিয়ে হলে তিনি বেশি খুশি হতেন। দেশের আর পাঁচটা মায়ের মতো মেয়ের ঘর, সংসার দেখতে চান শ্রীদেবী। আর তাই অভিনয়ের চেয়ে জাহ্নবির বিয়ে দেখতে পেলে, বেশি খুশি হতেন তিনি।

সম্প্রতি করণ জোহরের সিনেমা স্টুডেন্ট অফ দা ইয়ার-এ লঞ্চ করা হবে শ্রীদেবী কন্যা জাহ্নবিকে। বলিউডে ডেবিউ করার জন্য একেবারে তৈরি শ্রীদেবীর মেয়ে।

এ বিষয়ে বলিউডের ‘হওয়া হাওয়াই গার্ল’-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিনয় মতেই খারাপ জিনিস নয়। তাঁর পরিচয়ও তৈরি হয়েছে এই বলিউডে। জাহ্নবি অভিনয় করতে চায়, সে তো ভাল। কিন্তু, ওর বিয়ে দেখতে পারলে শ্রীদেবী আরও খুশি হতেন।

তবে, মেয়েরা যাতে খুশি হবে, ভাল থাকবে, সেই কাজে তাঁর কোনও আপত্তি নেই। জাহ্নবি এবং খুশিকে সব সময় খুশি দেখতে চান বলেও মন্তব্য করেন শ্রীদেবী।

সম্প্রতি সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও বলিউডে অভিষেক করছেন। ‘কেদারনাথ’ সিনেমার হাত ধরেই বলিউডে অভিষেক হচ্ছে সারার।

যদিও, বাবা হিসেবে সারার ওই সিদ্ধান্তে বেশ চিন্তিত সাইফ। এমনকি, অভিনয় না করে, নিজের কেরিয়ার সারা অন্যভাবে গড়ে তুলতে পারত বলেও মন্তব্য করেন সাইফ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft