1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি

১৪ কোটি টাকা ব্যয়ে নীলফামারী স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

১৪ কোটি ৭৯ হাজার টাকা ব্যয়ে নীলফামারী স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে। ২০১৪ সালের অক্টোবর মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ ওই কাজ হাতে নেয়।
সূত্রমতে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ওই উন্নয়ন কাজের মধ্যে রয়েছে তিনতলা প্যাভিলিয়ন ভবন নির্মাণ, ভবনেরে সামনে ছয়শ ভিআইপি দর্শনার্থী ধারন ক্ষমতার গ্যালারী, ভবনের ভেতরে আধুনিক মানের কনফারেন্স রুম, সভাপতি, সাধারণ সম্পাদক, অফিস, খেলোয়ার ড্রেসিং ও আপ্যায়ন রুম।
এছাড়া রয়েছে ১১ ধাপ বিশিষ্ট দর্শক গ্যালারী, আভ্যন্তরীণ আরসিসি পাকা রাস্তা, খেলার মাঠ উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, বিদ্যমান দর্শক গ্যালারী ও সীমানা প্রাচীর রং করণ, আসবাবপত্র সরবরাহ ও নূতন ভবনের স্থানে পুরাতন ভবন অপসারনের কাজ। জাতীয় ক্রীড়া পরিষদের ত্বত্তাবধানে ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে কাজটি সমাপ্ত হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, ১৪ কোটি ৭৯ হাজার ২৮২ টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার জোর প্রচেষ্টা চলছে। ইতি মধ্যে সেটডিয়ামের সাধারণ গ্যালারী ও পুরাতন ভবন অপসারণ করে তিনতলা প্যাভিলিয়ন ভবন নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আরসিসি রাস্তা, ওয়াক ওয়ে, খেলার মাঠের উন্নয়, সীমানা প্রাচীর নির্মাণ, গ্রীল ফেন্সি রং, বিদ্যমান গ্যালারী রং ও মেরামত কাজ ৮০ ভাগ সমাপ্ত হয়েছে। প্যাভিলয় ভবনের ভেতরের অবশিষ্ট কাজ, ভিআইপি গ্যালারীর ওপর স্টীল সেড নির্মাণ চেয়ার স্থাপন, ভবনের আসবাবপত্র সরবরাহসহ অন্যান্য কাজের দরপত্র আহ্বানের প্রক্রিয়ায় রয়েছে। সেখানে একটি আধুনিক মানের জিমনেশিয়াম স্থাপনের বরাদ্দের প্রক্রিয়া চলছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!