1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

হোয়াইট হাউসের ২০ বছরের রীতি ভেঙেছেন ট্রাম্প, এবার রমজানের নৈশভোজ হয়নি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

হোয়াইট হাউসের গত প্রায় ২০ বছরের রীতি ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মুসলমানদের পবিত্র রমজান মাস শেষের নৈশভোজের আয়োজন করেন নি। সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সময় থেকে প্রতি বছরই এই ডিনারের আয়োজন করা হচ্ছিল। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকান জনগণের পক্ষ থেকে মেলানিয়া এবং আমি মুসলিমদের প্রতি ঈদুল ফিতর উপলক্ষে আমাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছি।’

‘এই ছুটির সময় আমাদের করুণা, দয়া এবং শুভেচ্ছার গুরুত্ব মনে করিয়ে দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মুসলিমদের সাথে এসব মূল্যবোধকে সম্মান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। ঈদ মুবারক ।’

জানা গেছে যে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবার এরকম একটি সংবর্ধনা আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। মে মাসে রয়টার খবর দেয়, টিলারসন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত একটি সুপারিশ প্রত্যাখ্যান করেন।

তবে টিলারসন একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বিগত নির্বাচনের প্রচারাভিযানের সময় তার মুসলিম-বিরোধী কথাবার্তার জন্য সমালোচিত হয়েছিলেন – যার মধ্যে একটি ছিল মসজিদের ওপর নজরদারির আহ্বান।

জানা যায়, হোয়াইট হাউসে প্রথম ইফতার ডিনার দেয়া হয়েছিল ১৮০৫ সালে – প্রেসিডেন্ট টমাস জেফারসনের সময়, একজন তিউনিসিয়ান রাষ্ট্রদূতের সম্মানে।

পরে মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এই প্রথা পুনরুজ্জীবিত করেন ১৯৯৬ সালে।

১৯৯৯ সাল থেকে এটা হোয়াইট হাউসের নিয়মিত অনুষ্ঠানে পরিণত হয় – যাতে মার্কিন মুসলিম সমাজের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং আইনপ্রণেতারা যোগ দিতেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!