1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

 

আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত প্রদান এবং ‘ব্যবসাবান্ধব’ স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাজুস সহ-সভাপতি এনামুল হক খান। রোববার থেকে সারা দেশে এ ধর্মঘট পালনের কথা ছিল।

এনামুল হক খান দোলন বলেন, আমরা ধর্মঘটে যাচ্ছি না। তবে আমরা সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চাই। এই নীতিমালা না হওয়া পর্যন্ত যাতে আমাদের হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে আটকে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত ৬ মে বনানী থানায় মামলা হয়। মামলায় প্রধান আসামি করা হয় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদকে।

এ ঘটনার প্রেক্ষিতে আপন জুয়েলার্সের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও অবৈধ ব্যবসার অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটির বিভিন্ন শো-রুমে অভিযান চালিয়ে ৫৬৭ কেজি স্বর্ণ বাজেয়াপ্ত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গত ৬ জুন কাকরাইলে নিজ কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান জানান, আপন জুয়েলার্সের বাজেয়াপ্ত স্বর্ণের মধ্যে ৫৩৮ কেজিই চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!