1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

স্টকহোমে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে গতরাতে এখানে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
স্ক্যান্ডিনেভিয়ান এয়ার লাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুইডিশ রাজধানীর আরলান্ডা বিমান বন্দরে অবতরণ করে।
সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল অ্যাম্বাসেডর কøাস মোলিন, স্টকহোমে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এবং ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
পরে সুইডিশ সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
বাংলাদেশের কোন সরকার অথবা রাষ্ট্র প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সুইডেন সফর।
সুইডেন সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকবেন।
ঢাকা থেকে স্টকহোম যাওয়ার পথে শেখ হাসিনা লন্ডনে প্রায় ২৪ ঘণ্টা যাত্রাবিরতি করেন।
স্টকহোমের আরলান্ডা বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রান্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। সুইডেন সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
শেখ হাসিনা হোটেলে পৌঁছালে সেখানে অল-ইউরোপিয়ন আওয়ামী লীগ নেতারা তাঁকে স্বাগত জানান।
শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আজ সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
আলোচনার আগে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী আজ সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং সেখানে ভারপ্রাপ্ত স্পিকার তোরিয়াস বিলসস্ট্রোমের সঙ্গে বৈঠক করবেন।
শেখ হাসিনা রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সুইডিশ প্রধানমন্ত্রীর দেয়া ভোজসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনায় এবং আগামীকাল বাংলাদেশ সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ অ্যান্ড এম’র সিইও কার্ল যোহান পার্সন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেমবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!