1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

সৌদি-ইসরাইল বন্ধুসুলভ আচরণ: মুসলিম ব্রাদারহুডের নিন্দা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মুসলিম ব্রাদারহুড সৌদি আরবের সাম্প্রতিক আচরণের তীব্র সমালোচনা করেছে। কাতারকে  মুসলিম ব্রাদারহুডের প্রতি সাহায্য বন্ধ করে দিতে বলায়  সৌদি আরবের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটি ।

মঙ্গলবার সম্পর্ক পুনঃস্থাপনের শর্ত হিসেবে কাতারকে হামাস ও মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন দেয়া বন্ধ করে দিতে বলে সৌদি সরকার।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জাবির ফ্রান্স সফরকালে বলেন, দোহার সাথে সম্পর্ক ছিন্ন করার সাম্প্রতিক সিদ্ধান্তটি অবশ্যই কাতারকে ক্ষতি করার উদ্দেশ্যে নয় বরং হামাস ও মুসলিম ব্রাদারহুডের প্রতি কাতারের সমর্থন দেয়া বন্ধ করতে বাধ্য করার জন্যে।

ব্রাদারহুড বুধবারের এক বিবৃতিতে বলেছে, ‘মুসলিম ব্রাদারহুডের প্রতি সৌদি কর্মকর্তাদের অভিযোগ মিথ্যাচার ও ধৃষ্টতাপূর্ণ।’ তারা গভীর উদ্বেগ সহকারে সৌদি কর্মকর্তাদের অভিযোগের নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠার পর থেকেই উপসাগরীয় দেশগুলোর জনগণ ও শাসকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সেবা প্রদানের মাধ্যমে’।

ব্রাদারহুড নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি হচ্ছেন মিশরের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি ২০১৩ সালের এক সামরিক অভ্যুত্থানে মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। মিশরের ২০১৩ সালের অভ্যুত্থানের বিরুদ্ধে ব্রাদারহুড শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করে যাতে রিয়াদ ও আবুধাবীর খোলাখুলি সমর্থন ছিল। কিন্তু পরবর্তীতে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এ দলটিকে নিষিদ্ধ করে।

সোমবার পাঁচটি আরব দেশ – সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন হঠাৎ কাতারের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সন্ত্রাসবাদের সমর্থন করার অভিযোগে।

পরেরদিন মৌরিতানিয়া পাঁচ আরব দেশের পথ অনুসরণ করে অন্যদিকে জর্ডানের সাথে দোহার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।

সৌদি আরব কাতারের সাথে তার স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ভৌগোলিকভাবে ক্ষুদ্র উপসাগরীয় রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দিয়েছে।

দোহা এসব অভিযোগ অস্বীকার করেছে ।

অন্যদিকে ইসরাইল সৌদি আরবের সাম্প্রতিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে এবং এ সিদ্ধান্তকে ইসরাইলের বিজয় বলে অভিহিত করেছে।

বুধবারের এই বিবৃতিতে হামাস বলেছে, জুবাইরের মন্তব্যে ফিলিস্তিনি জনগণ, আরব বিশ্ব এবং ইসলামি জাতিসমূহ মর্মাহত হয়েছে। তার এই বিবৃতি ব্যবহার করে ইসরাইল ফিলিস্তিনিদের অধিকার আরো হরণ করবে।

আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!