1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সৈয়দপুরে দুই ট্রাক ও মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

নীলফামারী জেলার সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় দুটি ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)। তাদের বাড়ি পঞ্চগড়ে।

আহতরা হলেন- আবু সাঈদ (২৯), হানিফ ওরফে বাহার (৩০) ও আব্দুল হাই (৩২)। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, একটি মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় ঢাকা-দিনাজপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে যাওয়ার সময় রংপুর থেকে সৈয়দপুরগামী আরো একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় আরো তিনজন।

মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্যও সেখানে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!